২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
মধুখালী

মধুখালী উপজেলায় জমে উঠেছে আনারসের নির্বাচনী প্রচারণা

মধুখালী প্রতিনিধিঃ
আগামী ৮ মে প্রথম ধাপে দেশের ১৫২টি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের মধুখালী উপজেলায় ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছে চেয়ারম্যান প্রার্থীরা। উপজেলার বিভিন্ন বাড়ি ও গুরুত্বপূর্ণ স্থানে উঠান বৈঠক করে ভোট চাচ্ছেন প্রার্থীরা। প্রতীক বরাদ্দের পর থেকে উপজেলার বিভিন্ন সড়ক ছেয়ে গেছে প্রার্থীদের পোস্টারে। বিভিন্ন হাট-বাজার ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে বাড়িতে গিয়ে ভোট প্রার্থনার পাশাপাশি লিফলেট বিতরণ করছেন প্রার্থীরা। এ ছাড়া উপজেলার বিভিন্ন বাড়ি ও গুরুত্বপূর্ণ স্থানে উঠান বৈঠক করে ভোট প্রার্থনার পাশাপাশি ভোটারদের কাছে করছেন নানা অঙ্গীকার। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ বছর মধুখালী উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে অনলাইনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। আনারস প্রতীক চেয়ারম্যান প্রার্থী মাহমুদা বেগম কৃক রবিবার বিকাল থেকে রাত ১০টা পর্যন্ত কামারখালী ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্বাচনী সভা করা কালীন বলেন আমি আমার এবং আপনাদের পছন্দের প্রতিক আনারস মার্কা লটারীর মাধ্যমে পেয়েছি ।

এটা আমার প্রথম বিজয় আর আপনাদের বিজয় সামনে ৮তারিখ। এই ৮মে নির্বাচনে আপনারা আমাকে বিপুল ভোটে বিজয় করবেন। কারন আমি আপনাদের কারও আপা, কারও মেয়ে আপনারা সবাই আমাকে বিপুল ভোটে বিজয় করবেন যাতে আমি মধুখালী উপজেলাকে একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়তে চাই। তিনি আরও বলেন আপনারা আমাকে নির্বাচিত করলে আপনারা আমার পাশে থাকবেন, আমার সাথে পাশে বসে সুখ ও দুঃখের কথা বলতে পারবেন। তাছাড়া আমি নির্বাচিত হলে আপনাদের সরকারী নিয়ম অনুযায়ী সকল প্রকার ভাতা ব্যবস্থা করবো। তাছাড়া যাদের ছেলেমেয়ে শিক্ষিত তাদের আমি কর্মসংস্থানের ব্যবস্থা করবো। আপনাদের নির্বাচন অফিস সূত্রে জানায়, এবছর উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১লক্ষ ৭৭ হাজার ৫৩৯ জন, এর মধ্যে পুরুষ ৯০ হাজার ১৯১ জন ও মহিলা ভোটার ৮৭ হাজার ৩৪৮জন।