২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি রোজঃ শনিবার
আড়পাড়া

মধুখালী উপজেলায় ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি

মধুখালী প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ও কামারখালী ইউনিয়ন খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ইউনিয়ন পর্যায়ে কার্ডধারী হত-দরিদ্র জনগোষ্ঠীর মাঝে আগস্ট মাসে ১৫ টাকা কেজি দরে ২মাসের ৬০ কেজি করে চাল বিক্রি শুরু হয়েছে। শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই শ্লোগানে সোমবার ও মঙ্গলবার সকালে উপজেলার আড়পাড়া ও কামারখালী এই কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচীর উদ্বোধন করেন আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান বদরুজ্জামান বাবু ও কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন আড়পাড়া ইউনিয়নের ডিলার আরমান হোসেন বাবু, হেলাল হোসেন, কামারখালী ইউনিয়নের ডিলার জুলফিকার আলী মিয়া, এ.বি.এম . মিরোজ বুলু সহ অন্যান্যরা। এই আওতায় আড়পাড়া ইউনিয়নে ৫৯৩ ও কামারখালী ইউনিয়নে ৯১৭জন হত- দরিদ্র কার্ডধারী আছে। এই কর্মসূচীর আওতায় মাসে ১২দিন এবং সপ্তাহ ৩দিন সোম, মঙ্গল এবং বুধবার বিতরন করা হয়।