মধুখালী উপজেলার কামারখালীতে উজ্জ্বল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত-২০২৪

মধুখালী প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের উজ্জ্বল স্মৃতি সংসদ এর উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২রা নভেম্বর ) বিকেলে কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান ও মধুখালী উপজেলা বিএনপি সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান এর সভাপতিত্বে কামারখালী উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে খেলাটি উদ্বোধন করেন ফরিদপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। খেলা শেষে মাদককে না বলে পুরস্কার বিতরণ করেন ঢাকা কেন্দ্রিয় কমিটি কৃষক দলের সহ-সভাপতি ও ফরিদপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম সহ অনুষ্টানের সভাপতি এবং বিশেষ অতিথি বৃন্দ। এ সময় খেলায় বিশেষ অতিথি হিসেবে মধুখালী উপজেলা বিএনপি সাংগঠনিক হায়দার আলী মোল্যা, সিনিয়র যুগ্নঃ সম্পাদক বাবলু কুমার রায়, যুগ্ন সম্পাদক শরিফুল ইসলাম, ফরিদপুর জেলা যুবদলের সহ-সভাপতি আঃ আলীম মানিক, মধুখালী উপজেলা যুবদলের আহবায়ক এস.এম. মুক্তার হোসেন , সদস্য সচিব তারিকুল ইসলাম এনামূল, মধুখালী অফিসার ইনচার্জ এস.এম. নুরুজ্জামান , মধুখালী পৌর বিএনপি ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ফরিদুর ইসলাম সাগর, সরকারী আইন উদ্দিন কলেজের সাবেক ভিপি কনক হাসান মাসুদ, মধুখালী উপজেলা কৃষক দলের আহবায়ক মেহেদী হাসান মন্নু, যুগ্ন আহবায়ক ফরিদুল ইসলাম ফুরাদ, মধুখালী উপজেলা বিএনপি সদস্য হাবিবুর রহমান মিয়া, মঠিু, সাইদুর রহমান, জাহাঙ্গীর আলম, ওবায়দুল ইসলাম ,
ছাত্রদলের আহবায়ক সাদ্দাম আরেফিন, জহিরুল ইসলাম লিটন, কামারখালী ইউনিয়ন বিএনপি সভাপতি আক্কাচ আলী মৃধ, কামারখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ বশীর উদ্দিন সহ স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । ধারা ভাষ্য বিরবরনীতে নিয়োজিত ছিলেন কামারখালী ইউনিয়ন যুবদলে যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন দিলু সহ আরো অনেকে। রেফরির দায়িত্বে ছিলেন আবুল বাশার সহ আরো অনেকে । চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন ডাঃ সনজিৎ সহ আরো অনেকে । আইন শৃংখলা বাহিনীতে নিয়োজিত ছিলেন মধুখালী থানা এ এস আই সাইফুল ইসলাম সহ পুলিশ ফোর্স, ডিএসবি , সাংবাদিক এবং গ্রামপুলিশ বৃন্দ প্রমুখ । ফুটবল টুর্নামেন্ট দেখতে আসা মধুখালী থানা অফিসার ইনচার্জ এস.এম. নুরুজ্জামান জানান, ‘আমার জীবনে আমি বিভিন্ন স্থানে খেলা দেখছি এতো মানুষ দেখি নাই এবং এত ভালো পরিবেশ দেখি নাই। এ বিষয়ে কামারখালী ইউনিয়নের ( ইউপি) চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান জানান, এ খেলাটিতে এতো মানুষের সমাগম হবে ভাবতেই পারি নাই। প্রথম থেকে শেষ পর্যন্ত খেলায় কোন ঝগড়া বিবাদ হয়নি। পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি ঘটেনি আমরা আগামীতে আবারও এ খেলার আয়োজন করবো। ফুটবল টুর্নামেন্টে ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর রাজিব স্পোটিং দল ৩-০ গোলে কুষ্টিয়া জেলার খোকসা একাদশ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলকে প্রথম পুরস্কার দেয়া হয়েছে ট্রফি ও নগদ অর্থ এবং পরাজিত দলকে দ্বিতীয় পুরস্কার হিসেবে দেয়া হয়েছে একটি ট্রফি ও নগদ অর্থ । এ ছাড়া অন্যান্য ধারা ভাস্য বিবরনী ও ম্যান অফদা ম্যাচ সহ আরো অনেকের পুরস্কার প্রদান করা হয়েছে । তাছাড়া প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়েছে। পরিশেষে খেলাটি মাঠে হাজার হাজার দর্শক কানাই -কানাই পরিপূর্ন হয়ে সুষ্ঠ ও সুন্দর পরিবশের মাধ্যমে খেলা শেষ হয়।