মধুখালী মহাসড়কে পরিবহন-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার ঘোপঘাট মহাসড়কে আইডিয়াল ল্যাব এন্ড হাসপাতালে সামনে গোল্ডেন লাইন(ঢাকা মেট্রো-ব ১৪-৫৮২০) পরিবহনের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি ধাক্কায় পরিবহনের সুপারভাইজার , ড্রাইভার, হেলপার এবং অটোরিকসার ড্রাইভার গুরুতর আহত হয়েছে আর পরিবহনের যাত্রী অনেকেই আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে। আর পরিবহন রেন্টিকড়াই গাছের সামনা সামনি মেরে দেয় ফলে গাছের ভিতর ঢুকে সামনের শো গুমরে যায়।

মঙ্গলবার (১০ই এপ্রিল-২৩) সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ঘোপঘাট হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। জানা যায় হতাহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাশ্ববর্তী মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুরে পাঠানো হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত পরিবহন পুলিশ প্রশাসন উদ্বারের কাজ চলছে আর ইজিবাইক খুজে পাওয়া যায়নি।