২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি রোজঃ শনিবার
মধুখালী

মধুখালীতে আনসার ভিডিপি কর্মকর্তার বদলী ও নতুন কর্মকর্তার যোগদান উপলক্ষে আলোচনা সভা

মধুখালী প্রতিনিধিঃ
মধুখালি আনসার ভিডিপি কর্মকর্তা নিরব বিশ্বাসের বদলি এবং উক্ত পদে যোগদানকৃত উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বসিরুল আলমের যোগদান উপলক্ষে ৫ই ফেব্রয়ারী-২০২৩ইং রবিবার মধুখালী আনসার ও ভিডিপি অফিসের আয়োজনে কার্যালয়ের প্রশিক্ষক মিঠুন বিশ্বাসের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় নবাগত অফিসারকে ফুলের তোড়া দিয়ে বরন করে নেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন সদ্য যোগ দান কৃত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বসিরুল আলম , বিদায়ী আনসার ও ভিডিপি কর্মকর্তা নিরব বিশ্বাস । বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক কর্মকর্তা বুলবুল আহমেদ । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রশিক্ষক মিঠুন বিশ্বাস, উপজেলা আনসার কোম্পানী কমান্ডার যামিনী সিংহ রায়, কামালদিয়া ইউনিয়ন দলনেতা হাফিজুর রহমান, পৌরসভার ৩নং ওয়ার্ড দলনেত্রী রেহেনা পারভিন সহ আরো অনেকে । এ ছাড়া আরও উপস্থিত ছিলেন সকল ইউনিয়ন আনসার কমান্ডার ও ভিডিপি দলনেতা, দলনেত্রীবৃন্দ।