মধুখালীতে আবরোধ বিরোধী আওয়ামীলীগের শান্তি মিছিল ও সমাবেশ বিএনপি মাঠে নেই

মধুখালী প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালীতে বিএনপির দেশ ব্যাপি ডাকা ৪৮ঘন্টা ব্যাপী অবরোধ এর কোন প্রভাব পড়ে নাই। যানচলাচল স্বাভাবিক ছিল। শুধু মাত্র দুরপাল্লার কোন যাত্রিবাহী পরিবহন চলাচল করছে না। সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা আওয়ামীলীগ অবরোধ বিরোধি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা ঢাকা-খুলনা মহাসড়কে প্রদক্ষিণ শেষে বেলা ১১টায় আখচাষী কল্যাণ সংস্থা ভবন এর সামনে উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী আ. সালাম মিয়া সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির নৈরাজ্য ও অবরোধের প্রতিবাদে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. ওহিদুজ্জামান বাবলু মিয়া, এম এম বাবুল আক্তার, তথ্য ও গবেষণা সম্পাদক শাহ্ মো. ফারুক হোসেন, প্রচার সম্পাদক আতিয়ার রহমান মিয়া,
শ্রমবিষয়ক সম্পদক মো. নজরুল ইসলাম পাচু, নির্বাহী সদস্য মো. হাবিবুর রহমান, মানিক শরিফ, প্রকৌশলী নজরল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোহাম্মাদ মুৃরাদুজ্জমান, উপজেলা কৃষকলীগ আহবায়ক মোতালেব মৃধা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মির্জা আক্তারুজ্জামান খোকন সহ প্রমুখ। অবরোধ বিরোধী বিক্ষোভ ও শান্তি মিছিলে মধুখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য সুরাইয়া সালাম ও মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক ও কাউন্সিলার মির্জা আব্বাস, উপজেলা যুবলীগের হামিদুল ইসলাম বাবুল কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী টার্গেট সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ, উপজেলা ও পৌর ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছা সেবকলীগ, মৎস্যজীবি লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় অবরোধের পক্ষে বিএনপির কোন মিছিল সমাবেশ করতে মাঠে দেখা যায়নি তাদের।