৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
আড়পাড়া

মধুখালীতে এক রাতে ৩৬টি বিভিন্ন জাতের কবুতর চুরি

মধুখালী প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালী উপজেলায় আড়পাড়াতে এক রাতে বিভিন্ন জাতের ৩৬টি কবুতর চুরি হয়েছে। গত ১৩ই সেপ্টেম্বর বুধবার দিবাগত রাতে উপজেলার মধ্য পশ্চিম আড়পাড়া গ্রামের কবুতর প্রেমী রেজাউল মোল্যার বাড়ি থেকে বিভিন্ন জাতের ৩৬টি কবুতর চুরি হওয়ার ঘটনা ঘটে। সংবাদ শুনে বৃহস্পতিবার সকালে রেজাউলের বাড়ীতে গিয়ে সত্যতা পাওয়া যায় । তিনি জানান সকালে তার স্ত্রী রেহেনা বেগম কবুতর এর ঘর খুলতে গিয়ে দেখেন তার খোপ থেকে কবুতর চুরি হয়ে গেছে । ৩৬টি চুরিকৃত বিভিন্ন কবুতরের মূল্য আনুমানিক ২০ থেকে ৩০ হাজার টাকা হবে। এছাড়াও এ উপজেলার বিভিন্ন গ্রাম ও আশেপাশে বিভিন্ন গ্রাম থেকে কবুতর চুরি হয়েছে বলে জানা যায়। কবুতর চুরি রোধে ভুক্তভোগী কবুতর প্রেমিরা স্থানীয় প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন।