২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
মধুখালী

মধুখালীতে খামারী সমাবেশ

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে প্রাণী সম্পদ অফিস সভা কক্ষে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্টঃ প্রাণিসম্পদ অংগ এর আওতায় সি আই জি ও নন সি আই জি খামারী সমাবেশ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম।

উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. পৃথ্বিজ কুমার দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মুরাদুজ্জামান মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মোর্শেদা আক্তার মিনা। খামারী সমাবেশে গরু, মোটা তাজাকরণ, ছাগল পালন ও হাঁসমুরগী পালন নিয়ে ব্যাপক আলোচনা হয়।