৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
মধুখালী

মধুখালীতে গণটিকার দ্বিতীয় ডোজ প্রদান

মধুখালী প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সারাদেশের ন্যায় মধুখালী উপজেলাতে চলছে গণটিকার ২য় ডোজ প্রদান কার্যক্রম। উপজেলার প্রতিটি ইউনিয়নে চলছে এ টিকার কার্যক্রম।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলে বিকাল ৪টা পর্যন্ত। প্রথমদিন টিকা গ্রহণে কেউ বাকি থাকলে আগামী শনিবার তাদের টিকা দেওয়া হবে।
মধুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আঃ সালাম মিয়া’র তথ্যমতে, গত ২৮ সেপ্টেম্বর সিনোফার্ম টিকার যারা প্রথম ডোজ নিয়েছিলেন তাদের টিকা কার্ডের ভিত্তিতে দ্বিতীয় ডোজ প্রদান করা হচ্ছে। মধুখালী উপজেলার ৫টি ইউনিয়নের ১৫টি বুথে এক যোগে চলে গণটিকার কার্যক্রম।
সকাল থেকে মধুখালী উপজেলার কয়েকটি ইউনিয়নের টিকা কেন্দ্র ঘুরে দেখা যায়, কেন্দ্রগুলোতে মানুষের ব্যাপক ভিড় রয়েছে। ৯টা থেকে টিকা প্রদান শুরু হলেও সকাল ৮টা থেকে কেন্দ্রে আসতে শুরু করে লোকজন। টিকা কেন্দ্রগুলোতে পুরুষদের তুলনায় নারীদের উপস্থিতি বেশি।


মধুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আঃ সালাম মিয়া জানান, উপজেলা পর্যায়ে ৫টি ইউনিয়নে টিকাদান কর্মসূচী চলছে। উপজেলায় ৭৫জন স্বাস্থ্যকর্মী মোট ১৫টি কেন্দ্রের বুথগুলোতে কাজ করেছেন। ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে তিনটি করে বুথ রয়েছে।
এমবিবিএস ডাক্তার একজন স্বাস্থ্য সহকারি ও একজন পরিবার পরিকল্পনা সহকারি ছাড়াও প্রতিটি কেন্দ্রে কাজ করছেন স্থানীয় কমি্উনিটি ক্লিনিকের কর্মীরা এবং গ্রামপুলিশ, আনসার ও ভিডিপ ‘র সদস্য বৃন্দ । মধুখালী উপজেলার ৫টি ইউনিয়ন থেকে মোট ৫১৭৫ জনের লোককে দ্বিতীয় ডোজ টিকা প্রদানের লক্ষে অনুপস্থিতির কারনে ৪৮৭৫জনের ২য় ডোজ প্রদান করা হয়েছে।