২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ সোমবার
মধুখালী

মধুখালীতে ট্রান্সফরমার সহ চোর আটক

মধুখালী প্রতিনিধিঃ

ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের পিছলিয়া গ্রামে গ্রাহকের কৃষি জমির সেচ কাজে ব্যবহারের জন্য পল্লী বিদ্যুৎ সমিতির মধুখালী সাব জোনাল অফিসের আওতাধীন স্থাপিত বিজয় কোম্পানীর ১১৬৭১৫০ সিরিয়ালের একটি ৫ কেভিএ ট্রান্সফরমার চুরি যাওয়া ট্রান্সফরমারের কয়েল সহ এক চোরকে আটক করেছে মধুখালী থানা পুলিশ। আটক চোরের নাম মো. আমির মোল্যা(২২)।  সে উপজেলার নওপাড়া ইউনিয়নের পিছলিয়া গ্রামে মৃত নাদের মোল্যার ছেলে। মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, গত ২২ আগস্ট রাতে নওপাড়া ইউনিয়নের পিছলিয়া গ্রামে গ্রাহক মো. আতিকুর রহমানের জমিতে সংযোগ দেওয়া ট্রান্সফরমারটি গ্রাহকের মাধ্যমে ২৩ আগস্ট সকালে চুরি যাওয়ার খবর পেয়ে পল্লী বিদ্যুৎ সমিতি মধুখালী সাব জোনাল অফিসের এজিএম ইঞ্জিনিয়ার খন্দকার মনজুর হায়দার মধুখালী থানায় একটি অভিযোগ দিলে মঙ্গলবার(২৪ আগস্ট) রাতে পিছলিয়া গ্রাম থেকে চুরি যাওয়া ট্রান্সফরমারের কয়েল সহ মো. আমির মোল্যাকে আটক করা হয়।