৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ রবিবার
ডুমাইন

মধুখালীতে পাকা রাস্তা ধসে গিয়ে জনগণের ও গাড়ী চলাচলে ঝুঁকি

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ও রাজবাড়ী জেলার সমাধিনগর ও বালিয়াকান্দী থেকে ডুমাইন বাজার সহ বিভিন্ন স্থানে যাইতে সিদলাজুড়ি রাস্তার মোড় ডুমাইন সংলগ্ন রাস্তাটিতে ধসের কারণে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি রাস্তাটি দিয়ে চলাচলকারী অটোরিক্সা, রিক্সা-ভ্যানসহ বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায় রাস্তার ধাওে খাল ও ভারী যানবাহন চলাচলের এবং রাস্তার ধারন ক্ষমতা কম হওয়ার কারনে মনে হয় রাস্তার ধস। তাছাড়া স্থানীয় বাসিন্দারা বলেন, রাস্তা দিয়ে বড় বড় ট্রাক চলাচল করার কারণে রাস্তাটি ধসে গেছে। বড় গাড়ীগুলোকে এই রাস্তা দিয়ে চলাচল বন্ধ না করলে ধসের কবল থেকে রাস্তাটি রক্ষা করা সম্ভব হবে না। অথবা হেভিওয়েটের রাস্তা তৈরী করতে হবে । অটো রিকসা চালকরা বলেন, রাস্তা দিয়ে যাতায়াত করার সময় বিপরীত দিক থেকে অন্য একটা গাড়ী আসলে দীর্ঘ সময় আটকে থাকতে হয়। এতে গাড়ীর যাত্রীরা বিরক্ত বোধ করে। দ্রæত রাস্তাটি সংস্কারের দাবী জানান।

কামারখালী সরকারী আব্দুর রউফ কলেজ ও ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয় এবং কাজী সিরাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, ডুমাইন ইউনিয়নের সিদলাজুড়ি মোড় ও ডুমাইন ইউনিয়ন ও আশে পাশে যেতে আমাদেরকে প্রতিনিয়ত ডুমাইন পতেক্ষা বিলের রাস্তাটি ব্যবহার করতে হয়। কিন্তু রাস্তাটি ধসে যাওয়ায় বৃষ্টির দিনে চলাচলে খুবই সমস্যা হচ্ছে। ডুমাইন ইউনিয়নের জনসাধারন ও পথচারীরা বলেন, ওই এলাকা সহ কয়েকটি স্থানে রাস্তার পাশে তেমন মাটি নেই। এছাড়াও ভারী যানবাহন চলাচল ও অতিবৃষ্টির কারণে রাস্তাটি ধসে গেছে। আমরা উধ্বর্তন কর্তৃপক্ষকের নিকট দাবী করি রাস্তাটি দ্রæত মেরামত করা হোক ও পখচারীদের জীবন বাচাঁতে সাহায্যে করা হোক।