মধুখালীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার মধুখালী উপজেলার পূর্ব আড়পাড়া গ্রামের এস .কে. গনির পুকুরের পানিতে ডুবে মোছাঃ মারিয়া খাতুন (৬) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার আড়পাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব আড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু মারিয়া পূর্ব আড়পাড়া গ্রামের মোঃ মাজেদ শেখ এর মেয়ে ।
জানা যায়, ওই শিশুর মা সংসারের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু মারিয়া গোসল করার জন্য বাড়ীর পাশে ফুফুর সাথে এস কে গনির পুকুরে যায়। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পাশে এসকে গনি এন্ড গং এর পুকুরে খোঁজ নিলে মারিয়াকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায়। সংবাদ পেয়ে আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন মোল্যা মৃত্যু বাড়ীতে ছুটে যান। মারিয়া খাতুনের মৃত্যু সংবাদে মাজেদ শেখ এর পরিবারের মধ্যে শোকের মাতম লেগে যায়।