২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি রোজঃ বুধবার
কামারখালী

মধুখালীতে মধুমতি ও গড়াই নদীর ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মধুমতি ও গড়াই নদীতে ভাঙ্গনে , কামারখালী, রাজধরপুর, ফুলবাড়ী , গন্ধখালী, নাওড়াপাড়া , দয়ারামপুর সালামতপুর , গ্রাম বিলীন হতে চলেছে। ভাঙ্গনের কবলে পড়ে বহু মানুষ সর্বশান্ত হচ্ছেন । ফলে আতংকে কাটছে তাদের দিন । জানাগেছে , ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় মধুমতি ও গড়াই নদীর ভাঙ্গনে কামারখালী, রাজধরপুর, ফুলবাড়ী, গন্ধখালী, নাওড়াপাড়া , দয়ারামপুর , সালামতপুর সহ গয়েশপুর, চর গয়েশপুর, বকসিপুর, আড়পাড়া , স্বরবরাজ,কসুন্দি সহ নদীর কুলে আরও গ্রাম বিলীন হতে চলেছে। ভাঙ্গনের কবলে পরে বহু মানুষ সর্বশান্ত হচ্ছেন। নদীর পানি টানের সাথে সাথে ভাঙ্গনের তীব্রতা বৃদ্ধি পেয়েছে ।

ফুলবাড়ী ও গন্ধখালী গ্রামবাসীর মাধ্যমে জানা যায় বিগত বছরে ফুলবাড়ী ও গন্ধখালী গ্রামের প্রায় ১০টি পরিবারের ঘরবাড়ি নদীর ভাঙ্গনে বিলীন হয়ে গেছে । সম্প্রতি নদীর পানি টানের সাথে সাথে বিলীন হচ্ছে জমি গাছপালা আর ঝুঁকিতে আছে ঘরবাড়ী । আতংকে রয়েছে নদী তীরবর্তী গ্রামের মানুষ। গ্রামবাসীদের দাবী মধুখালী উপজেলা চেয়ারম্যান , নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা , পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন।