মধুখালীতে মাদক নির্মূলে সমম্বিত কর্মশালা
মধুখালী প্রতিনিধিঃ
মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমম্বিত কর্ম পরিকল্পনা প্রণয়ন বিষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২০ জুন সোমবার দুপুরে জেলা পরিষদ আধুনিক মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী’র সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার(ভুমি)শামীম আরা’র সঞ্চালনায় কর্মশালায় প্রধান অ্রতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক উপ-সচিব মোহাম্মদ আসলাম মোল্যা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, ফরিদর্পু জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ শামীম হোসেন ও মধুখালী থানার ভারপ্রাপ্ত (তদন্ত) মোঃ শফিউল আলম প্রমুখ।