৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
মধুখালী

মধুখালীতে মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সমন্বয়ে মতবিনিময় সভা

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী মাধ্যমিক শিক্ষা পরিবার কর্তৃক আয়োজিত শিক্ষার গুনগত মানোন্নয়নের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা হলরুমে শুকুর মাহমুদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মো. নাজির হোসেন মৃধার শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানের সূচনা হয়। আনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ও

বাগাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজব আলী মোল্যা’র সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকন, মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদুল মুনসুর, আশাপুর সিনিয়র আলিম মাদ্রাসার সুপার মো. শহিদুল ইসলাম, কাপাষহাটিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ গুহসহ প্রমুখ। বক্তাগণ শিক্ষার গুনগত মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা বক্তব্যে তুলে ধরেন।