১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি রোজঃ শুক্রবার
কামারখালী

মধুখালীতে শ্রী শ্রী রক্ষা মায়ের কালীপূজা উদযাপন উপলক্ষে আলোচনা সভা

কামারখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে মছলন্দপুর মাঝবাড়ী সার্বজনীন মহাশ^শান কালি মন্দিরে কালী পূজা উদযাপন উপলক্ষে মন্দির কমিটির সভাপতি অনিল কুমার মালো’র সভাপতিত্বে ও মন্দির কমিটির সহ-সভাপতি স্বপন কুমার মিত্র ও সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল কুমার বিশ্বাস এর সঞ্চালনায় বৃহস্পতিবার সন্ধ্যায় মছলন্দপুর মাঝবাড়ী সার্বজনীন মহাশ^শান কালি মন্দিরে হিন্দু সম্প্রদায়ের নিয়ে গীতা পাঠের মাধ্যমে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। প্রথমে বিগত দিনে যারা দুনিয়া ছেড়ে চলে গেছে পরপারে তাদের বিদেহী আত্মার ১মিনিট সকলেই নীরবতা পালন করে ।

পরে সভায় স্বাগত বক্তব্য দেন সভাপতি অনিল কুমার মালো। কিভাবে পূজা উদযাপন করা হবে সে সম্পর্কে মতামত ব্যক্ত করেন উপদেষ্টামন্ডলীর মধ্যে বীরমুক্তিযোদ্ধা অরুন কুমার সরকার, সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা তরুন কুমার চৌধুরী, বিনয় কুমার সাহা, নিমাই চন্দ্র দত্ত, প্রভাষ চন্দ্র দত্ত, সিনিয়র সহ-সভাপতি দুলাল কুমার মিত্র, শিক্ষক ও সমাজসেবক দূর্জয় কুমার চট্র্যাপাধ্যায়, সমাজসেবক রাকেশ মল্লিক,

সমাজসেবক সঞ্জিত কুমার সরকার, তপন দে, বিপ্লব কুমার বিশ্বাস প্রমুখ। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্ঠা প্রশান্ত কুমার সাহা, দীপক কুমার সাহা, সাধারন সম্পাদক অতুল কুমার দাস ও সমাজসেবক আদ্রনাথ দাস, উজ্জ্বল কুমার বকসী, বিশ্বজিত কুমার সিংহ, মাধব কুমার সরকার, বিশ্বনাথ শিকদার, বিদ্যুৎ কুমার শিকদার, কার্ত্তিক কুমার বিশ্বাস , অরবিন্দু দাস, সুভাষ কুমার বিশ্বাস , সমরেশ মালো, শয়ন বিশ্বাস , মানিক সরকার, খোকন দাস সহ আরো অনেকে আরো অনেকে। সবশেষে সভাপতি সবার বক্তব্য শুনে সকলের সার্বিক সাহায্যে সহযোগীতা কামনা এবং এ বছর পূজা যাতে ভালোভাবে উদযাপন হয় সেই আশা সকলের প্রতি আহবান করে এবং ক্যাশিয়ার অরবিন্দু দাস গত বছরের হিসাব দিয়ে আলোচনা সভা শেষ করেন।