২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
আড়পাড়া

মধ্য আড়পাড়া বায়তুল আমান নামে নতুন মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের মধ্য আড়পাড়া ৩নং ওয়ার্ডের কিছু গণ্যমান্য ব্যক্তি ও বাসিন্দাদের নিয়ে বাইতুল আমান নতুন জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করেছেন মধ্য আড়পাড়ার এলাকাবাসী। শুক্রবার ফজর নামাজ বাদ আকর্ষনীয় এ মসজিদের কাজ শুরু হলো। পরে সকলে মঙ্গল কামনায় দোয়া করা হয়। দোয়া করেন মুফতি শেখ সাদী। মসজিদ করার জন্য জমি দান করলেন তার বাড়ী থেকে শেখ শাহিদুল ইসলাম শাহিদ এন্ড গং পিতাঃ মরহুম তেজারত শেখ গ্রামঃ মধ্য আড়পাড়া পোঃ কামারখালী থানাঃ মধুখালী জেলাঃ ফরিদপুর। আলোচনা সভায় ইসরাইল হোসেন ঠিকাদারদের সাথে এলাকাবাসী কথা বললে তিনি বলেন অচিরেই মসজিদের কাজ সম্পন্ন করা হবে। এ সময় উপস্থিত ছিলেন জমি দাতা শাহিদুল ইসলাম শাহিদ সহ আলীম মোল্যা পানজু ,

আজিজুর রহমান, আনোয়ার হোসেন মোল্যা, হাজী ছামাদ সেখ ছামির, আঃ বাহারুল আলম মিয়া বাবুল, আঃ রাজ্জাক রাজা মোল্যা কাজী তারিক হোসেন, আঃ রউফ মোল্যা, মনিরুজ্জামান মাসুদ , দাউদ হোসেন, মকবুল শেখ, কাজী বেলায়েত হোসেন, কাজী আঃ খালেক, কাজী সেলিম , জাফর মল্লিক, হাসান মল্লিক , মিরোজ শেখ এবং মধ্য আড়পাড়া গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।