জোস্না মুখর রাতে ও লা্ইটিং আলোয় সাজসজ্জায় সজ্জিত করে ফুটবল খেলা।

কামারখালী প্রতিনিধিঃ
ঈদুল আজহার আনন্দ উপভোগ করার পাশাপাশি সমপূর্ন ব্যতিক্রম ভাবে ইউনিয়নের যুব সমাজকে মাদক থেকে মুক্ত রাখা ও যুব সমাজকে আনন্দ দেওয়ার জন্য ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের যুব সমাজের উদ্যোগে আড়পাড়া এ্যজাক্স ক্লাব ও যুব সমাজের আয়োজনে বৃহস্পতিবার রাত ৮টার সময় কাজী সিরাজুল ইসলাম গার্লস স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে মাসুম একাদশ বনাম হৃদয় একাদশ টুর্নামেন্টের ফুটবল ফাইনাল খেলা-২০২১ ইং অনুষ্ঠিত হয়। খেলাটি উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা ও আড়পাড়া ইউনিয়নের জন-দনদী এবং বিশিষ্ট সমাজ সেবক মোঃ আশরাফুল ইসলাম জিহাদ। খেলায় উপস্থিত ছিলেন আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন মোল্যা, কাজী সিরাজুল ইসলাম গার্লস স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোল্লা আবু সাঈদ, আড়পাড়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের অন্যতম সদস্য মোঃ সামসুল আলম মোল্যা সোনা, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ জহির উদ্দিন জিন্নাহ , যুবলীগের ইমরান শিকদার, আঃ রহিম মোল্যা, মোঃ মামুন মোল্যা সহ আরো অনেকে।
খেলায় অংশ গ্রহন করেন মাসুম একাদশের আড়পাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আবিদ মোল্যা সহ ৯ জন এবং হৃদয় একাদশের মধুখালী উপজেলা যুবলীগের মোঃ হেলাল হোসেন মোল্যা সহ ৯ জন। খেলায় রেফরীর দায়িত্বে ছিলেন আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও ক্রীড়াবিদ মোঃ আরমান হোসেন (বাবু)। ধারা ভাষ্য বিবরনীতে ছিলেন আব্দুল্লাহ আল-মামুন। সার্বিক সহযোগীতায় ছিলেন আড়পাড়া ইউনিয়নের এজাক্স ক্লাব ও যুব সমাজ। খেলাটি জোস্না মুখর রাতে ও লা্ইটিং আলোয় সাজসজ্জায় সজ্জিত করে আড়পাড়া ইউনিয়নের যুব সমাজ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সুন্দর পরিবেশে খেলাটি উপভোগ করেন। খেলায় হৃদয় একাদশ ২-০ গোলে মাসুম একাদশকে পরাজিত করে হৃদয় একাদশ বিজয় লাভ করেন । পরে সকলে মিলিত হয়ে রার্নাস আপ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করে খেলাটি সুন্দরভাবে শেষ করেন।