সড়কে প্রানের ছোবল ঠেকাতে কামারখালী প্রধান সড়কে ভিটের প্রয়োজন

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া-কামারখালী ইউনিয়ন সহ ডুমাইন , বাগাট এবং কোড়কদি ইউনিয়নের বানিজ্যে কেন্দ্র কামারখালী হাট ও বাজার। আর এই বাজারে আসতে হলে ঢাকা-খুলনা মহাসড়ক পার হতে হয়। এ ছাড়া এই প্রধান সড়ক পার হয়ে বিভিন্ন স্কুল ও কলেজে যেতে হয়। তাছাড়া এই রাস্তা একটি বিশাল ব্যস্ততম সড়ক । এই সড়ক দিয়ে ছোট ছোট ভ্যান, সাইকেল, মটর সাইকেল, অটোরিকসা, মাহিন্দ্র চলাচল করে যা গতি রোধ করা একান্ত জরুরী। তা নাহলে যে কোন মূহূর্তে ঘটে যাবে সড়কে প্রান হানি। বিগত দিনে ভিট না থাকায় বেপরোয়া গাড়ী চালানোর ফলে অনেক প্রানহানী ঘটেছে। তারই ফলশ্রæতিতে আড়পাড়া-কামারখালী এম.ইউ.এন. সিনিয়র ফাজিল(ডিগ্রী ) মাদ্রাসার সামনে একটি ভিট ও মরহুম মকবুল হোসেন, বর্তমান আকরাম ও আসলাম এর চায়ের দোকানের সামনে ভিট ছিল। বর্তমান রাস্তা সংস্কারের জন্য দুটি ভিট ভেঙ্গে ফেলানো হয়। রাস্তা সংস্কারের


পর মাদ্রাসা গেটের সামনে ভিট মেরামত করা হয়েছে। আর চায়ের দোকনের সামনে এখনও দেওয়া হয় নাই। যাহা সড়কে প্রানের ছোবল ঠেকাতে ভিটের প্রয়োজন অতিব জরুরী বলে সচেতন নাগরিক মনে করেন। এ প্রসঙ্গে একজন পথচারী বলে এই সড়কে বেপরোয়া ভাবে গাড়ী চালানোর কারনে আমরা সঠিক ভাবে রাস্তা পার হতে পারি না। রাস্তা পার হতে জীবনের ভয় হয়। তাছাড়া আড়পাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউ.পি. সদস্য শেখ আবু বাহার এবি বলেন রাস্তা প্রায় প্রায় প্রায় প্রানহানী ঘটার কারনে আকরাম এর চায়ের দোকানের সামনে ভিট ছিল। বর্তমান ভিটের অতি প্রয়োজন স্কুল , কলেজ , পথচারীদের জীবন বাচাতে গাড়ীতে নিস্কৃতি পেতে, বেপরোয়া গাড়ী চালানো থেকে রেহাই পেতে ভিট অতি দরকার । তাই বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা নিকট সচেতন নাগরিকের দাবী বিগত দিনের ভিটের কথা চিন্তা করে ও সড়কের প্রানের ছোবল ঠেকাতে অচিরেই ভিট নির্মান করা হোক।