১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি রোজঃ শনিবার
মধুখালী

সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত মধুখালীতে

সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত মধুখালীতে

মধুখালী প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বোয়ালিয়া নামক স্থানে ট্র্যাকের ধাক্কায় ভ্যানে থাকা এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (১ আগস্ট) বিকাল সাড়ে ৩টার সময় নিহত কলেজ ছাত্রের নাম আব্দুল জলিল শেখ (১৮)। সে উপজেলার রায়পুর ইউনিয়নের আমুরদি গ্রামের মুন্নাফ শেখের ছেলে। নিহত জলিল আয়েশা-সামী জেনারেল কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র । সে বিকেল সাড়ে ৩টার দিকে ভ্যান যোগে মধুখালী বাজারে মরিচ বিক্রি করতে যাওয়ার পথে বোয়ালিয়া নামক স্থানে তাকে বহনকারী ভ্যান দ্রুতগামী মাছের ট্র্যাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। করিমপুর হাইওয়ে পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।