অসহায় শীতার্তদের মাঝে বিতরনের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে মধুখালী উপজেলার পৌরসভা ও উপজেলার সকল ইউনিয়নের মহিলা সদস্যদের মাঝে কম্বল বিতরন

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার মধুখালী উপজেলার অসহায় ও দুঃস্থ্য শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরনের জন্য ফরিদপুর জেলা পরিষদের পক্ষ থেকে মধুখালী উপজেলার পৌরসভা ও উপজেলার সকল ইউনিয়নের মহিলা সদস্যদের মাঝে ২০০ কম্বল বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারী-২০২৩)ইং মধুখালী উপজেলাধীন বাগাট অফিস কার্যালয়ে এসব কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা পরিষদের সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির ধর্ম বিষয়ক সদস্য মোঃ আকরামুল করিম, মধুখালী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা , বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিজন কুমার দাস, বাগাট ইউনিয়ন পরিষদের সাবেক ইউ.পি. সদস্য ও পাইকপাড়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক মোঃ ইমরানূল করিম, কামারখালী ইউনিয়নের সমাজসেবক মোঃ ফারুক হোসেন সহ আরো অনেকে।
