আওয়ামীলীগ নেতা মুজিবর রহমানের মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল

মধুখালী প্রতিনিধি ঃ
রবিবার বিকালে ফরিদপুর মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যেগে আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের কার্যকরী সদস্য ও কামারখালী সরকারী আঃ রউফ ডিগ্রী কলেজের ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এবং আড়পাড়া ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদক শেখ মুজিবর রহমানের মৃত্যুতে এক আলোচনা সভা ও দোয়া এবং মিলাদ মাহফিল আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের অস্থায়ী অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আঃ ছালাম মন্ডল।এতে বক্তব্য রাখেন আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান বদরুজ্জামান বাবু,



আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আঃ রউফ মৃধা, সাংগঠনিক সম্পাদক বাহারুল আলম মিয়া বাবুল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আঃ সালাম মন্ডল, ওয়ার্ড থেকে এস.কে. গনি, রুহল আমিন মোল্যা, রেজাউল করিম রেন্টু, বাবুল হোসেন মৃধা, অচিন্তু কুমার দাস, শেখ জহির উদ্দিন মোহাম্মাদ আলী জিন্নাহ প্রমুখ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন আড়পাড়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি দবির হোসেন খাঁন, কামারখালী ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল হোসেন খাঁন, আড়পাড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধাধন সম্পাদক কাজী নাছির, ইউনিয়ন আওয়ামীলীগের জামশেদ হোসেন, জাহিদুল ইসলাম জাহিদ, কাজী সেলিম সহ আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ প্রমুখ। সবশেষে সভাপতি বলেন প্রতি বছর মৃতে্যুজনিত সকল নেতাকর্মীর জন্য দোয়ার মাহফিল ও তার পরিবারের প্রতি সাহায্যে সহযোগীতা চলমান থাকবে। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ একরামূল হোসাইন এরপর তবারক বিতরন করে অনুষ্টান শেষ করা হয়।