৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ বৃহস্পতিবার
আড়পাড়া

আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপ-নির্বাচন উপলক্ষে আড়পাড়া ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়ন ছাত্রদলকে সুসংগঠিত করতে ও সামনে আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন উপলক্ষে আড়পাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শেখ মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে ও মধুখালী উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক বাধন মন্ডলের সঞ্চালনায় আড়পাড়া ইউনিয়ন ছাত্রদলের নেতাদের উপস্থিতিতে এক মতবিনিময় ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে । রোববার বিকালে উপজেলার আড়পাড়া ইউনিয়ন পরিষদের মধ্য আড়পাড়া পুরাতন অস্থায়ী পরিষদ কার্যালয়ের সামনে মাঠের ভিতরে খোলা ময়দানে এক মতবিনিময় সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কাদিরদী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন মোল্যা।

এ সভায় আরো বক্তব্য রাখেন, মধুখালী উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ ওমর ফারুক, আড়পাড়া ইউনিয়ন ১নং ওয়ার্ডের বিএনপি সভাপতি মোঃ সেলিম মোল্যা, ৩নং ওয়ার্ডের বিএনপি নেতা মোঃ সাইফুল ইসলাম আড়পাড়া ইউনিয়ন ছাত্রদলের নেতা কাজী আকিব হোসেন, মোঃ মিঠু শেখ, আড়পাড়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সাবেক ইউ.পি. সদস্য আবু বক্কার মল্লিক, ৩নং ওয়ার্ডের বিএনপি নেতা মোঃ আল-আমিন মল্লিক প্রমুখ। এই মত বিনিময় ও নির্বাচনী সভায় কাজী মিরাজ সহ প্রায় ২শতাধিক লোকের সমাগম হয় । পরিশেষে স্বিদান্ত হয় আগামীতে কিভাবে ছাত্রদলকে আরও শক্তিশালী করা যায় ও আগামী আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাবেক চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যাকে এবার কিভাবে তাকে বিপুল ভোটে চেয়ারম্যান পদে বিজয় লাভ করানো যায় সেই পরামর্শ ও পরিকল্পনা নিয়ে মাঠে কাজ করার প্রত্যাশা নিয়ে মত বিনিময় সভা শেষ করা হয়।