আড়পাড়া উচ্চ বিদ্যালয়ে নেই স্কুল ভবন, টিনসেটে চলছে পাঠদান, শিক্ষার্থীর তুলনায় ভবন প্রয়োজন

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী ঢাকা-খুলনা মহাসড়কের ধারে আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের তেমন কোন স্কুল ভবন না থাকায় টিনসেট,পুরাতন ভবনের এবং লাইব্রেরীর ভবনের কয়েকটি কক্ষে চলছে পাঠদান। এতে সীমাহীন দুর্ভোগে পড়তে হয় শিক্ষক ও শিক্ষার্থীদের। মঙ্গলবার স্কুল সূত্রে জানা যায়, উপজেলার আড়পাড়া ইউনিয়নে ১৯২৬ সালে আড়পাড়া উচ্চ বিদ্যালয় স্থাপিত হয়। এরপর লাইব্রেরী সহ স্কুলভবন নির্মাণ করা হয়। আর টিনসেটের কয়েকটি কক্ষ বিশিষ্ট ও একটি একতালা বিশিষ্ট ভবনটি ঝুঁকিতে আছে গতবার কালবৈশাখী ঝড়ে টিনসেট ভবনটি ভেঙ্গে টিনের বারান্দা সহ চাল উড়ে যায় । সেটা মেরামত করতে অনেক টাকা ব্যয় হয়। এর পরেই শিক্ষার্থীদের ভবনের অভাবে কস্ট করে ক্লাস নিতে হচ্ছে। বর্তমানে ৬ষ্ঠ শ্রেনী থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় সহস্রাধিক শিক্ষার্থীর জায়গা হচ্ছে না। শ্রেণির কিছু ছাত্র-ছাত্রী কক্ষে ও কিছু বারান্দায় বসিয়ে পাঠদান করাতে হচ্ছে। বর্তমানে স্কুলে পাঠদানের কোনো ভালো পরিবেশ নেই। কক্ষের বিশেষ প্রয়োজন এতে বিপাকে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এমন অবস্থায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা দ্রæত বহুতল স্কুলভবন নির্মাণের দাবি জানান। স্কুলের শিক্ষার্থীরা বলেন, আমাদের স্কুলের ক্লাস ও এস.এস.সি পরীক্ষার ফলাফল খুবই ভালো।
কিন্তু ভবন না থাকায় আমাদের অনেক কষ্ট করে পাঠ গ্রহণ করতে হচ্ছে। দ্রæত আমাদের ভবন নির্মাণ করে দেওয়া হোক। অভিভাবক বলেন, এই বিদ্যালয়ে সব সময় মাল্টিমিডিয়া ক্লাশ নেওয়া হয়। পড়াশোনাও ভালো হয়। তবে ভবন না থাকায় বৃষ্টির দিনে আমাদের ছেলে-মেয়েদের স্কুলে আসা বন্ধ হয়ে যাবে। তাই নতুন ভবন নির্মাণের দাবি করছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ হারুন -অর রশীদ বলেন, বর্তমান স্কুলে যে পরিমান ছাত্র-ছাত্রী আছে সেই হিসেবে টিনসেট ও পুরাতন টিনসেট ভবনে পাঠদান করাতে খুব কষ্ট হয় এবং স্কুলে ছাত্র-ছাত্রী ধরতে পারছিনা । তাই দ্রæত বিদ্যালয়ের নতুন বহুতল ভবনটি নির্মাণের দাবি করছি। এ ছাড়া প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকরা বলেন আমাদের বিদ্যালয়ের চেয়ে শিক্ষার্থীর সংখ্যা দিনদিন বাড়ছে। তাই অতিদ্রæত আগামী বছর আসতে আসতে নতুন বহুতল ভবন অতি জরুরী। অত্র প্রতিষ্টানের সভাপতি শিক্ষানুরাগী আশরাফুল ইসলাম জিহাদ বলেন স্কুলের ছাত্র-ছাত্রীর তুলনায় নতুন ভবন অতি দ্রæত প্রয়োজন। তিনি এ ব্যাপারে আরও বলেন নতুন ভবনের ব্যাপারে শিক্ষা মন্ত্রনালয়ে আবেদন ও তালিকা দেওয়া আছে। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আউয়াল হোসেন আকন বলেন, বিদ্যালয়টিতে বিগত দিনের পরীক্ষার ফলাফল অনেক ভালো। তবে ভবন না থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমরা ঐ স্কুলের ভবনের তালিকা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। ভবন পাশ হলেই দ্রæত নির্মাণ কাজ শুরু করা হবে।