আড়পাড়া পাকা সড়কের বেহাল দশায় সর্ব জনসাধারন চরম দুর্ভোগে

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের বীরশ্রেষ্ঠ সড়কের নামের আড়পাড়া’র পাকা সড়কটি বেহাল দশার কারণে জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। স্থানীয় একাধিক সূত্রে ও আড়পাড়া ইউনিয়নের কৃতি সন্তান বীরমুক্তিযোদ্ধা কাজী মতিউল ইসলাম মুরাদ এর মাধ্যমে জানা যায় এটি জেলা বোর্ডের আওতায় সড়কটি তৈরী করা হয়েছিল। রাস্তাটি কারো নজরে না আনার কারনে সড়কটির বিভিন্ন স্থানের পাথর ও পিচ উঠে কাঁচা সড়কে পরিণত হয়েছে। সংস্কারের অভাবে সড়কের বিভিন্ন স্থানের পাথর ও পিচ উঠে গিয়ে খানা-খন্দের কারণে যানবাহন চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। অনেক স্থানে মনে হচ্ছে এটি পাকা সড়ক নয়, কাঁচা সড়ক। তারপরও ওই সড়ক দিয়ে প্রতিদিন শত শত লোকজন সহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা চলাচল করতে বাধ্য হচ্ছে। রাতের অন্ধকারে ওই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা। সড়কটিতে বড় বড় গর্তের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে পথচলা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। সড়কের কিছু অংশে কার্পেটিং উঠে একেবারেই চলাচলের অনুপযোগী।
স্থানীয় সরকারের ইউ.পি. সদস্য শেখ আবু বাহার এ.বি জানান, সড়কটির অবস্থা খুবই নাজুক। এমন দুরাবস্থাপূর্ণ সড়ক পুরো উপজেলায় আর নেই। স্থানীয় জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সড়কটি মেরামতের জন্য অনুরোধ জানান তিনি। আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ৩নং ওয়ার্ডের সভাপতি রুহল আমিন মোল্যা জানান, এ সড়কটি যেন দেখার কেউ নেই। প্রতিদিন এ সড়ক দিয়ে শত শত লোকজন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে। রাতে অন্ধকারে চলাচল করতে গিয়ে এলাকার লোকজন দুর্ঘটনার কবলে পড়ে। দোকানদার বাবলু মোল্যা জানান, সড়কটির এমন পরিস্থিতিতে তার ব্যবসায় বেশ ক্ষতি হচ্ছে। যানবাহন তেমন না চলায় তাদের বাড়তি ভাড়া গুনতে হয় ও বেচাকেনা কম হয়। অন্য সড়ক দিয়ে অনেক পথ ঘুরে যেতে হচ্ছে বলে সময়ও লাগছে বেশি।
এদিকে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের। কারণ তাদের দীর্ঘ ভাঙা পথ পাড়ি দিয়ে চলাচল করতে হচ্ছে। যার কারণে স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সময় মতো শিক্ষার্থীরা যেতে পারে না। ওই সড়কে চলাচলকারী শিক্ষার্থী জান্নাতী আক্তার বলেন, সড়কটির বেশির ভাগ স্থানই ভেঙে গেছে। যার কারণে স্কুলে যেতে খুবই কষ্ট হয়। আমরা চাই সড়কটি দ্রæত মেরামত করে দেওয়া হোক। তাই বিষয়টি সরেজমিনে মধুখালী উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের পরিদর্শন সাপেক্ষে সড়কটি পরিধি বেড়িয়ে অচিরেই খানা খন্দর মেরামত করার জন্য এলাকাবাসী সহ সর্ব জনসাধারন দাবী করেন।