আব্দুর রহমান ফরিদপুর-১ আসনে দলীয় মনোনয়ন পাওয়ায় মিষ্টি বিতরণ

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুর-১ ( মধুখালী, আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলা ) আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় মিষ্টি বিতরণ করেছেন আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আঃ সালাম মন্ডল ও সাধারন সম্পাদক আঃ রউফ মৃধা । সোমবার (২৭ নভেম্বর) বিকালে আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে আঃ রহমান ফরিদপুর- ১ আসনে আওয়ামীলীগের দলীয় নমিনেশন পাওয়ায় বিজয় মিছিলের দিন মঙ্গলবার ২৮শে নভেম্বর বিকালে আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের অফিসের সামনে থেকে কামারখালী বাজার প্রদক্ষিন করার ইচ্ছা পোষন করেন।
পরে সভাপতির নিজ বাড়ীতে নেতাকর্মী আলোচনা শেষে বিভিন্ন নেতাকর্মী ও বিভিন্ন ব্যবসায়ীদের মাঝে এই মিষ্টি বিতরণ করা হয়। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্চাসেবকলীগ সহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় সভাপতি ও সাধারন সম্পাদক উপস্থিত সকলের কাছে দোয়া চেয়ে নৌকা প্রতীকে আঃ রহমানকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহŸান জানান।