আরমান হোসেন বাবু ঐতিহ্যবাহী আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের কো-অপ্ট সদস্য নির্বাচিত

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের কো-অপ্ট সদস্য নির্বাচিত হয়েছেন আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আরমান হোসেন বাবু । বুধবার (২১শে ফেব্রæয়ারি) পালনের পর সকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবাগত সভাপতি শিক্ষানুরাগী মোহাম্মাদ আলী রানা’র সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোহাম্মাদ হারুন-অর-রশিদ এর পরিচালনায় বিদ্যালয়ের সভা অনুষ্ঠিত হয়। সভায় রেজাউল করিম টুকু এর প্রস্তাবে ও হুমায়ন মন্ডলের সমর্থনে এবং মিজু আহমেদ পিটার সহ সকলের সম্মতিক্রমে আরমান হোসেন বাবুকে কো-অপ্ট সদস্য নির্বাচিত করেন।

এ সময় বিদ্যালয়ের অভিভাবক সদস্য রেজাউল করিম টুকু, মৃধা নাজিরুল ইসলাম নান্নু, মিজু আহমেদ পিটার, হুমায়ন মন্ডল সংরক্ষিত মহিলা সদস্য তমা , শিক্ষক প্রতিনিধি সাদেকুর রহমান , শিমুল বিশ্বাস , মহিলা শিক্ষক প্রতিনিধি রোজিনা ইয়াসমিন উপস্থিত ছিলেন। এ সময় বিদ্যালয়ের নবনির্বাচিত কো অপ্ট সদস্য আরমান হোসেন বাবু বিদ্যালয় পরিচালনা কমিটির সকলকে ধন্যবাদ জানান, এবং বিদ্যালয়ের শিক্ষার গুনগতমান বৃদ্ধির লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মাদ আলী রানা বলেন আড়পাড়া উচ্চ বিদ্যালয় মধুখালী উপজেলার মধ্যে একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এ বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও শিক্ষকরা শিক্ষার বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। বিদ্যালয়ের সুনাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শিক্ষার গুনগতমান অব্যাহত রাখার জন্য সব সময় কাজ করবেন বলে জানান তিনি। সবশেষে এই মহান একুশে ফেব্রয়ারী’র দিনে প্রধান শিক্ষক মোহাম্মাদ হারুন-অর-রশিদ ও সহকারী প্রধান শিক্ষক পঞ্চানন কুমার দাস সভাপতি ও অভিভাবক সদস্য এবং কো-অপ্ট সদস্য সহ শিক্ষকমন্ডলী সকলেই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলেই সকলের সহযোগীতা কামনা করেন।