১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি রোজঃ শুক্রবার
মধুখালী

আর জে এফ (রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন) এর বেষ্ট এ্যাওয়ার্ড ২০২২ পেলেন শিক্ষক হাবিবুর রহমান

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের প্রাথমিক শিক্ষক সমিতির মধুখালী উপজেলা শাখা’’র সভাপতি মীর নাজমুল এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এবং দয়ারামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রোকনুজ্জামান মৃধা এর সঞ্চালনায় আর জে এফ (রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন) এর বেষ্ট অ্যাওয়ার্ড ২০২২ এর এ্যাওয়াড প্রাপ্ত মধুখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হাবিবুর রহমান এর সংবর্ধনা অনুষ্ঠান বাংলাদেশ শিক্ষক সমিতির কার্যালয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলাম মধুখালী উপজেলা সহকারী শিক্ষা নাসিমা আক্তার । উজ্জ্বল কুমার বিশ্বাস ,অধীর কুমার বিশ্বাস মোঃ মহিউদ্দিন মিয়া । মধুখালী রিপোর্টার্স ইউনিটি ‘র সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান সরদার । এছাড়া আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের কমিটির নেতৃবৃন্দ ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ সহ সকল প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক বৃন্দ প্রমুখ।