২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
আড়পাড়া

আড়পাড়া ইউনিয়নের উত্তর আড়পাড়া গ্রামে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের উত্তর আড়পাড়া গ্রামে গলায় ফাঁস দিয়ে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার দিবাগত রাতে মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের উত্তর আড়পাাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও পরিবার এবং শান্তা বেগমের স্বামী সুজন মন্ডলের মাধ্যমে জানা যায়, সোমবার রাত্রে সেহরী খাওয়ার সময় সুজন মন্ডল দোকান থেকে বাড়ীতে এসে শান্তা বেগমের ডাকের সাড়া না পেয়ে স্বামী সহ পরিবারের লোকজনের সন্দেহ হয়। পরে খুঁজাখুঁজির পর দেখা যায় পাশের রুমে ওড়না পেঁচানো অবস্থায় লাশ ঝুলছে ।

মঙ্গলবার সকালে সংবাদ পেয়ে আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা, সাবেক চেয়ারম্যান মোঃ বদরুজ্জামান বাবু, চেয়ারম্যান প্রার্থী মোঃ সাদিকুর রহমান মোল্যা সাজ্জাদ ,ইউ.পি. সদস্য মোঃ লিয়াকত আলী বিশ্বাস এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ মৃত্যুবাড়ী ছুটে যান। পরে সংবাদ পেয়ে মধুখালী থানার এস.আই. মোঃ আলমগীর হোসেন মোল্যা তার সঙ্গীয় ফোর্স সহ লাশ উদ্ধার করে নিয়ে সুরতহাল করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ময়না তদন্তে প্রেরন করেন। তিনি বলেন ময়না তদন্তের পর আতœহত্যার প্রকৃত ঘটনা জানা যাবে। আরো জানা যায় তার আত্মহত্যার সঠিক কারণ জানা না গেলেও স্থানীয়রা ও স্বামী জানিয়েছেন, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন। তার একটি পুত্র সন্তান আছে নাম আলিফ মন্ডল (৮} থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, নিহতের সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী রিপোর্ট অনুযায়ী আইনের পদক্ষেপ নেওয়া হবে।