২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ সোমবার
আড়পাড়া

আড়পাড়া ইউনিয়নে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরন

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নে কৃষকদের মাঝে সার ও বিতরন করা হয়েছে। বুধবার সকালে আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা’র সভাপতিত্বে আড়পাড়া ইউনিয়নে ৩৬জন কৃষকের মাঝে ১০ কেজি টিএসপি ১০ কেজি পটাশ এবং গমের বীজ ২০কেজি করে জনপ্রতি বিতরন করা হয়। বিতরন করেন আড়পাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউ.পি. সদস্য ও প্যালেন চেয়ারম্যান মোঃ আঃ রউফ মোল্যা সহ গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।