২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
আড়পাড়া

আড়পাড়া ইউনিয়নে নদী ভাঙ্গন ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ ও ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ বিতরন

মধুখালী প্রতিনিধিঃ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ২শত ৫০ টি পরিবারের মাঝে এবং ঈদুল আযহা উপলক্ষে অসহায় ১৫০টি পরিবারের মাঝে ভিজিএফ ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। বুধবার (৬-জুলাই) উপজেলার আড়পাড়া ইউনিয়ন পরিষদ অস্থায়ী কার্যালয়ে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে এই ত্রাণের চাউল বিতরণ করা হয়। আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান সহকারী অধ্যাপক জাকির হোসেন মোল্যা সভাপতিত্বে ত্রাণের চাউল ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের হাতে তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন ট্যাক অফিসার মধুখালী উপজেলা বি.আর.ডি.বি কর্মকর্তা সব্রত কুমার দত্ত, ইউনিয়ন সচিব নিত্য কুমার সরকার,বিআরডিবি অফিসের কামাল হোসেন সহ গ্রাম পুলিশ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।