১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি রোজঃ শুক্রবার
আড়পাড়া

আড়পাড়া ইউনিয়নে বন্যার্ত মানুষের মাঝে ত্রান বিতরন

মধুখালী প্রতিনিধিঃ


ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের বন্যার্তদের মাঝে রবিবার সকালে আড়পাড়া ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে পরিবার প্রতি মাননীয় প্রধান মন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে ১০ কেজি করে ৭০জনের চাউল বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, সঙ্গে ছিলেন হামিদ, নান্নু, রইস, জনি , মধুখালী উপজেলা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের অফিসার ও আড়পাড়া ইউনিয়নের ট্যাক অফিসার তাপস কুমার মল্লিক,

আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা, প্যালেন চেয়ারম্যান ও ইউ.পি. সদস্য মোঃ আঃ রঊফ মোল্যা, গ্রাম পুলিশ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।