ইউ.পি. চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধিঃ
বৃহস্পতিবার ফরিদপুরের মধুখালী উপজেলার মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ইউ.পি. চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ খেলা উদ্বোধনী ও খেলা শেষে সকলের উদ্যোশে গুরুত্ব বক্তব্য রাখেন। ডুমাইন ইউনিয়ন বনাম রায়পুর ইউনিয়ন চুড়ান্ত ভাবে খেলায় মুখোমুখি হলে নির্ধারিত সময়ে খেলাটিতে কোন পক্ষের কোন গোল না হওয়ার কারনে টাইব্রেকারে ৫-৪ গোলে ডুমাইন ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়। মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক এর সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি বৃন্দের মাঝে উপস্থিত ছিলেন মধুখালী থানা অফিসার ইনচার্জ মিরাজ হোসেন , মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল হক বকু, উপজেলা সহকারী কমিশনার (।ভূমি) এরফানুর রহমান। এ ছাড়া আরও আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান বদরুজ্জামান বাবু, রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন মিয়া, মেগচামী ইউনিয়নের চেয়ারম্যান শেখ সাবির উদ্দিন সাব্বির, ডুমাইন ইউনিয়নের প্যালেন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াজ শেখ সহ আইনশৃঙ্খলা বাহিনীর এস.আই ও বহু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । খেলায় রেফরির দায়িত্বে ছিরেলন এস.এম ইব্রাহীম সহকারী হিসেবে ছিলেন নাছির হোসেন ধ্রæবতারা , ফাইম আহমেদ । ধারা ভাষ্য বিবরনীতে ছিলেন মীর নাজমুল হোসেন , হাবিবুর রহমান , কাফি ও দেলোয়ার হোসেন দিলু । সার্বিক সহয়োগীতায় ছিলেন উৎপল কুমার বিশ্বাস, হৃদ কোমল বিশ্বাস, আবুল কালাম আজাদ প্রমুখ। । প্রধান অতিথি ও সভাপতি বক্তব্য শেষে সকলের জীবনের মঙ্গল কামনা করে পুরস্কার বিতরন করে খেলা শেষ করেন। তারা আরও বলেন এই বিজয়ীরা জেলা পর্যায়ের টূর্নামেন্টের খেলায় অংশ গ্রহন করতে পারবে। আর বিজয়ীদের পুরস্কার হবে ৬লক্ষ টাকা আর রানার-আপ দের ৩লক্ষ টাকা পুরস্তার করা হবে।