২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ সোমবার
মধুখালী

উপজেলা নির্বাহী অফিসারের মধুখালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন

৭৬নং উদ্দীপন বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়

কামারখালী প্রতিনিধিঃ


ফরিদপুর জেলার মধুখালী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরী সোমবার মধুখালী উপজেলার কামারখালী ও আড়পাড়া ইউনিয়নের কামারখালী ইউনিয়নের কামারখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়, কামারখালী উচ্চ বিদ্যালয়, উদ্দীপন বিদ্যানিকতন সরকারী প্রাথমিক বিদ্যালয়, আড়পাড়া

৫১ নং আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

ইউনিয়নে আড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, আড়পাড়া উচ্চ বিদ্যালয় সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। পরিদর্শনে তিনি ছাত্র-ছাত্রীদের শিক্ষায় জীবন গঠন করার লক্ষে ও তাদের উদ্দেশ্যে বিভিন্ন গুরুত্ব পূর্ন নির্দেশনা দেন এবং ছাত্র-ছাত্রীদের মাঝে মাস্ক ও লজেন্স বিতরন করেন।

আড়পাড়া উচ্চ বিদ্যালয়

এ সময় সঙ্গে ছিলেন মধুখালী উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইসমাইল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাঃ পারমীস সুলতানা, উপজেলা উপ-প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসের অজয়, আউয়াল, কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু), আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন মোল্যা সহ অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং কর্মচারীবৃন্দ প্রমুখ।