১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি রোজঃ শুক্রবার
আড়পাড়া

এস.এস.সি-১৯৮৯ ব্যাচ মধুখালীতে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২২

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ও কামারখালী ইউনিয়নের ১৯৮৯ ইং সনের এস.এস.সি পাশ প্রাক্তন ছাত্রদের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় কামারখালী বাজার বিশিস্ট ব্যবসায়ী মোঃ দাউদ হোসেন মোল্যার অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন মোল্যা। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মোঃ মিরাজুল ইসলাম মিন্টন। অনুষ্ঠানে গান পরিবেশন করেন বিশিষ্ট গানের শিল্পী ও ফার্মাসিষ্ট মোঃ মাসুদ করিম, বিশিষ্ট সমাজসেবক ও বিভিন্ন গানের শিল্পী মোঃ আশরাফুল ইসলাম জিহাদ, নওপাড়া হাজী আঃ করিম হাজী আঃ রহমান ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক কাজী কামাল, প্রবাসী মোঃ লুৎফর রহমান প্রমুখ।

উক্ত সাংস্কৃতিক অনষ্ঠান উপভোগ করেন এস.এস.সি- ১৯৮৯ ইং ব্যাচের ছাত্রদের মধ্যে চাকুরীজীবি মোঃ মুরাদ হোসেন, মোঃ শহিদুল ইসলাম, মোঃ আনিসুর রহমান, স্বপন কুমার সাহা, বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান মিয়া, সাংবাদিক মোঃ সহিদুল ইসলাম, এছাড়া অতিথি হিসেবে মোঃ মুক্তার হোসেন সহ আরো অনেকে। পরে নিজস্ব শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়।