১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি রোজঃ শনিবার
কামারখালী

ঐতিহ্যবাহী কামারখালী উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার ঐতিহ্যবাহী কামারখালী উচ্চ বিদ্যালয়ে সোমবার ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তর্বক অর্পণ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুরুতে সকাল ৯টায় স্কুলের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তাবর্ক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

স্কুলের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রপ্ত সাধারন সম্পাদক ও অভিভাবক সদস্য মনিরুজ্জামান চৌধুরী টার্গেট সহ আরো অনেকে। সিনিয়র সহকারী শিক্ষক দুলাল কমার মিত্র, হৃদ কমল সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোহাম্মাদ বশীর উদ্দিন সহ সম্মানিত অভিভাবক সদস্যগন, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।