২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
কামারখালী

কামারখালীতে কঠোরভাবে লকডাউন পালন

কামারখালী প্রতিনিধিঃ দেশ থেকে তথা এলাকা থেকে  করোনা ভাইরাস প্রতিরোধ করার লক্ষে এবং মানুষের নিরাপদে থাকার লক্ষে সারা দেশের ন্যায় কামারখালী বাজারে মধুখালী উপজেলা প্রশাসন, থানা পুলিশ প্রশাসন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) সহ পরিষদের সদস্যবৃন্দ,

বাজার বণিক সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ কাজী মতিউল ইসলাম (মুরাদ), সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোঃ আঃ সালাম মন্ডল সহ কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন রাজনৈতিক বিদগন, সচেতন নাগরিক এবং গ্রামপুলিশ গনের সার্বিক সহযোগীতায় কামারখালী ইউনিয়ন, কামারখালী বাজার তথা বিভিন্ন ইউনিয়নের মধ্যে কঠোর ও কঠিন ভাবে লকডাউন পালিত হচ্ছে।  দেখা যায় মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ এস.আই, এ.এস.আই এবং পুলিশগন ও গ্রাম পুলিশগন মানুষের সেবায় এবং লকডাউনে কঠোর ভুমিকা নিরলসভাবে বৃহস্পতিবার ১লা জুলাই থেকে পালন করে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *