৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
কামারখালী

কামারখালীতে জাতীয়তাবাদী ছাত্রদলের সোর্হাদ্য ও সম্প্রীতি সমাবেশ

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার প্রতিটি ইউনিয়নের মানুষের জানমাল নিরাপত্তা ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তায় মহল্লা ভিত্তিক শান্তি ও সম্প্রীতি সমাবেশ করেছে মধুখালী উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদল বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় কামারখালী বাজার নতুন বাসস্টান্ডে উপজেলা ছাত্রদলের আয়োজনে সোর্হাদ্য সমাবেশ অনুষ্ঠিত হয়। মধুখালী উপজেলা ছাত্রদলের আহবায়ক ওমর ফারুক সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক বাধন মন্ডলের সঞ্চালনায় শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক শাহারিয়ার হোসেন জুয়েল । এ ছাড়া আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের নাট্যবিষয়ক সম্পাদক মিজানুর রহমান , কামারখালী সরকারী আব্দুর রউফ কলেজের ছাত্রদলের সভাপতি মতিন বিশ্বাস, সাধারন সম্পাদক শিবলু মৃধা, নওপাড়া ইউনিয়নের ছাত্রনেতা ইব্রাহীম হোসেন, ইমন চৌধুরী, শেখ ওমর ফারুক, আনিসুর রহমান, মৃধা সাদ্দাম হোসেন , সুইট মন্ডল, সাব্বির হোসেন, জহির হোসেন, মিঠু শেখ, ছাইম হোসেন ।

এ সময় কামারখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহ জালাল, স্বেচ্ছাসেবক দলের তনু শেখ, নুরুজ্জামান নুরু, মাহফুজ হোসেন সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতারাও উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, একটি গোষ্ঠী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ গণঅভ্যুত্থান পরাজিত হয়ে এখন দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাছে। সংখ্যালঘুদের ভয়ভীতি দেখিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে। সাধারণ মানুষের জানমাল ক্ষতি ও সম্পদ লুটপাট করে কলাপাড়া কে অস্থিতিশীল করার চেষ্টা করছে। মধুখালী উপজেলা সকল ইউনিয়নের মানুষকে নির্ভয়ে থাকার আশ্বাস দিয়ে যেকোন সমস্যায় ছাত্রদল তাদের পাশে থাকবে বলে আশ্বাস দেন। এ ছাড়া সকল ধর্মীয় প্রতিষ্ঠান শিক্ষার্থীরা রাত জেগে পাহারা দিচ্ছে বলে জানান। সবশেষে সকলকে শান্ত থাকার আহবান জানিয়ে সোর্হাদ্য সমাবেশ অনুষ্টান শেষ করেন।