২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
কামারখালী

কামারখালী ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মোঃ রাকিব হোসেন চৌধুরী ইরান এর ৫৯তম জন্মদিন পালন

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও মধুখালী উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ রাকিব হোসেন চৌধুরী ইরান এর ৫৯তম জন্ম দিন কামারখালী বাজার তার নিজ অফিস কার্যালয়ে কেক কেটে পালন করা হয়।

এ সময় তিনি বলেন এবার যদি সরকার সুষ্ট, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেয় এবং ভোটাররা যদি ভালোভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে তাহলে ইউনিয়ন বাসী দলমত নির্বিশেষে আমাকে ভোট দেবে এবং আমার বিজয় শতভাগ আশা করা যায়। উক্ত অনুষ্টানে বি.এন.পি, যুবদল এবং সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।