৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ বৃহস্পতিবার
কামারখালী

কামারখালী ইউনিয়নে ভি.জি.ডি. চাল বিতরন

কামারখালী প্রতিনিধিঃ
‘‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তর থেকে মহিলা অধিদপ্তরের মাধ্যমে বুধবার(০১-০৯-২০২১)ইং সকালে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে ভি.জি.ডি কার্ডধারী ২০২ (দুইশত দুই) জনের আগস্ট মাসের ৩০কেজি করে বিনামূল্যে চাল বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) , ইউনিয়ন সচিব মোঃ ইকবাল হোসেন এবং ইউ.পি. সদস্য মোঃ তিলাম শেখ, ও সংরক্ষিত মহিলা আসনের ইউ.পি, সদস্যা মোছাঃ ফজিলা বেগম, শাহজাদী বেগম সহ বিশিষ্ঠ সমাজসেবক মোঃ মিজানুর রহমান বিশ্বাস (বাবলু), গ্রামপুলিশ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।