২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
কামারখালী

কামারখালী ইউনিয়ন পরিষদে প্যালেন চেয়ারম্যান নির্বাচিত

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়ন পরিষদ প্যালেন চেয়ারম্যান নির্বাচিত অনুষ্ঠিত হয়েছে। সরকারী নির্দেশনা অনুযায়ী বুধবার কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাকিব হোসেন চৌধুরী ইরান এর সভাপতিত্বে প্যালেন চেয়ারম্যান নির্বাচিত উপলক্ষে কামারখালী ইউনিয়ন পরিষদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় ইউ.পি. সদস্যের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হয়। প্রার্থীগন হলেন (১) মোঃ মতিয়ার রহমান শেখ (২) মোঃ আবুল কালাম আজাদ (৩) মোঃ আলমগীর হোসেন। এর মধ্যে মোঃ আবুল কালাম আজাদ প্রার্থীতা প্রত্যাহার করেন । আর ২(দুই) জনের মধ্যে ইউ.পি. সদস্যদের ভোট অনুষ্ঠিত হয়।

এর মধ্যে ৮ ভোট পেয়ে ১নং প্যালেন চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান শেখ নির্বাচিত হয়। এর নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ আলমগীর হোসেন ভোট পেয়েছেন ৪ ভোট। আর বিনা প্রতিদ্বন্ধিতায় পুরুষ ২নং প্যালেন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ নুরুল ইসলাম মল্লিক ও মহিলা প্যালেন চেয়ারম্যান মোছাঃ আসমা বেগম। পরিষদের ইউ.পি. সদস্যদের মাধ্যমে জানা যায় এই পদের মেয়াদ আগামী ৫বছর বলবৎ থাকবে।