কামারখালী উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

মধুখালী প্রতিনিধিঃ
৭ই জুন বুধবার সকাল ১০ টায় কামারখালী উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবনের তিন তলার এক রুম বিশিষ্ট ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
সরকারি অর্থায়নে নির্মিত ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন ঐ স্কুলের স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি রিক্তা পারভীন।
এ সময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার গোলাম রব্বানী, স্কুলের প্রধান শিক্ষক শারমীম আখতার, ঠিকাদার নজরুল ইসলাম , সহকারী শিক্ষক স্বপন কুমার মিত্র, ইয়াসমিন নাহার, ফরিদা বেগম , শামীমা খাতুন , আলোমতি , তানিয়া খাতুন সহ অভিভাবক মন্ডলী প্রমুখ।
প্রসঙ্গত কামারখালী উদ্দীপন বিদ্যানিকেতন সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষার পরিবেশে ইতিবাচক পরিবর্তন এসেছে এবং পরীক্ষায় ছাত্র-ছাত্রীরা কৃতিত্বপূর্ণ ফলাফল করে আসছে। এই সব বিবেচনা করেই সরকারের শিক্ষা মন্ত্রনালয় স্কুলের রুমের পরিধি বাড়ালো।