কামারখালী গণকেন্দ্র পাঠাগারে ডেল কার্ণেগী রচনাসমগ্র বই প্রদান

কামারখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার সাবেক মেগচামী ইউনিয়নের নরকোনা গ্রামের বর্তমান কামারখালী ইউনিয়নের রাজধরপুর গ্রামের এবং আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বর্গীয় নিতিশ কুমার মজুমদার এর দ্বিতীয় পুত্র বাংলাদেশ কৃষি ব্যাংকের অফিসার সুখদেব মজুমদার ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালীর ঐতিহ্যবাহী কামারখালী গণকেন্দ্র পাঠাগারে ডেল কার্ণেগী রচনাসমগ্র বই সবার পড়ার জন্য প্রদান করলেন । এ সময় তারই বন্ধুবর কামারখালী নিউজ এর সম্পাদক ও প্রকাশক মোঃ জিল্লুর রহমান চৌধুরী (কাজল) এবং সাংবাদিক সহিদুল ইসলাম সহ আরো গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ ব্যাপারে কামারখালী নিউজ এর সম্পাদক ও প্রকাশক মোঃ জিল্লুর রহমান চৌধুরী কাজল বলেন, ঐতিহ্যবাহী কামারখালী গণকেন্দ্র পাঠাগারকে আধুনিক মানের একটি পাঠাগার তৈরির উদ্দেশ্যে বই সংগ্রহরে প্রথম বইটি উপহার পেলাম আমার প্রিয় বন্ধু সুখদেব মজুমদারে কাছ থেকে। এই পাঠাগারে বিভিন্ন ধরনের বই রয়েছে। ক্লাবের সদস্যরা, স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীরা এবং শিক্ষিত ছেলে -মেয়েরা খুব সহজেই নিয়মিত এই পাঠাগারে বই পড়তে পারবেন সেই প্রত্যাশায় আপনিও একটি বউ উপহার দিয়ে বই পড়ার আগ্রহ তৈরিতে উৎসাহ করুন সবাইকে ।
