কামারখালী বাজারে মুদি দোকান চুরি

মধুখালী প্রতিনিধি ঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী বাজারের লিটন সাহার লিটন মুদি স্টোর গত বৃহস্পতিবার গভীর রাতে চুরি হয়েছে। সংবাদ শুনে দোকানের মালিক লিটন সাহার সাথে আলাপ করে জানা যায় বৃহম্পতিবার সকালে দোকান খুলে দেখেন তার দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে চোরে নগদ ২০,০০০(কুড়ি হাজার)টাকা এবং আনুমানিক প্রায় ১০,০০০(দশ হাজার) সিগারেট নিয়ে গেছে। যাহা সিসি ক্যামেরা ছবি জব্দ করা আছে। এ ব্যাপারে লিটন সাহা বণিক সমিতির সহ-সভাপতি বিনয় সাহার মাধ্যমে বৃহস্পতিবার সন্ধ্যায় মধুখালী থানায় চুরির তথ্য দিয়ে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ ও দোকান মালিক লিটন সাহার মাধ্যমে জানা যায় বুধবার দিবাগত গভীর রাত ২.৩৯ মিনিটে চালের টিন খুলে চোরে চুরি করেছে। যাহা সিসি ক্যামেরায় চোরের ফটো ধারন কৃত আছে । আরও জানা যায় এ রকম আরও প্রায় প্রায় অনেক মুদি দোকান চুরি হয়েছে।