২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১২ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
কামারখালী

কামারখালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের দ্বি-তলার ছাদের ঢালায় কাজ শুরু

কামারখালী প্রতিনিধিঃ


ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের কামারখালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের দ্বি-তল ভবন নির্মানের ছাদ ঢালায় কাজ বৃহস্পতিবার শুরু হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম, আড়পাড়া-কামারখালী এম.ইউ.এন ফাজিল (বিএ) মাদ্রাসার রাষ্টবিজ্ঞান বিষয়ের প্রভাষক ও কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আতাউর রহমান মিয়া, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও মসজিদের সাধারন সম্পাদক এবং কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মনিরুজ্জামান চৌধুরী টার্গেটসহ আরো অনেকে।

জানা যায় সাবেক ডুমাইন ইউনিয়নের ভেল্লাকান্দি গ্রামের বর্তমান কামারখালী ইউনিয়নের কামারখালী বাজারের মরহুম মৌলভী বেলায়েত হোসেন মোল্যার ছেলে এবং অত্র অঞ্চলের কৃতি সন্তান বুয়েট ইঞ্জিনিয়ার মোঃ সাজ্জাদ হোসেন লিমন তার ব্যক্তিগত অর্থ দিয়ে ঢালায়ের কাজ সম্পন্ন করলেন এবং দ্বি-তল ভবনের অন্যান্য কাজ চলমান । তাঁর এ মহৎ অবদানের জন্য সকলেই তাঁর এবং তাঁদের পরিবারবর্গের জন্য আল্লাহ্ কাছে দোয়া কামনা করেন ।