৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
কামারখালী

কামারখালী বৈশাখী স্টোর পুড়ে ক্ষয়ক্ষতি প্রায় ৩ লক্ষ টাকা

Exif_JPEG_420

মধুখালী প্রতিনিনিধিঃ
শনিবার দিবাগত গভীর রাতে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী বাজারের পোর্দার গলির বৈশাখী স্টোর পুড়ে প্রায় ৩লক্ষ টাকার ক্ষতি হয়েছে। দোকান মালিক কামারখালী বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আঃ সালাম মন্ডল এর ভাতিজা রিয়াদ মন্ডল জানান প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়ী যাওয়ার পর সংবাদ পায় আমার দোকানে বিদ্যুৎ এর সর্টসার্কিট হয়ে দোকান এর মালামাল ও আসবাবপত্র পুড়ে যায়। তাতে আমার প্রায় ৩লক্ষ টাকার ক্ষতি হয়েছে। মার্কেটের মালিক সংবাদ দিলে ফায়ার সার্ভিস, পুলিশ ফোর্স এবং নিজ গ্রাম ও আশেপাশের দোকনদারদা পানি ও গ্যাস মেরে আগুন নিয়ন্ত্রন আনেন। সংবাদ পেয়ে রবিবার সকালে কামারখালী বাজারের ব্যবসায়ীরা বৈশাখী স্টোর এর মালিক রিয়াদ মন্ডলের খোঁজখবর নেন।

Exif_JPEG_420