২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ সোমবার
কামারখালী

কামারখালী সরকারী আব্দুর রউফ কলেজে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্নজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২১

মধুখালী প্রতিনিধিঃ
“শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনা’র বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় কামারখালী সরকারী আব্দুর রউফ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জোস্না রানী
বিশ্বাস এর সভাপতিত্বে ও অনুষ্টানের আহবায়ক রাষ্টবিজ্ঞানের প্রভাষক মির্জা গোলাম ফারুক এবং প্রভাষক কাজী আমিনুল ইসলাম এর সঞ্চালনায় বৃহস্পতিবার কলেজে ছাত্র-শিক্ষক মিলনায়তন কক্ষে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। মহান বিজয় দিবস পালন আগে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃতিতে মাল্যদান, সকল শহীদদের স্বরণে এক মিনিট নীরবতা পালন ও সম্মান প্রদর্শন, স্কাউট দলের মার্চপাস্ট, শোভাযাত্রা,

র‌্যালী, শপথবাক্য পাঠ করা হয়। পরে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় স্বাগতম বক্তব্য দেন অনুষ্টানের আহবায়ক মির্জা গোলাম ফারুক। মহান স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহন ও দেশ স্বাধীন করার লক্ষে মুক্তিযোদ্ধাদের সম্পর্কে ৃআলোচনা করেন বীরমুক্তিযোদ্ধা কাজী মতিউল ইসলাম মুরাদ, মহান বিজয় দিবস সম্পর্কে আলোচনা করেন কলেজের প্রভাষক মোঃ ওয়ালিউর রহমান, ছাত্র মোঃ মইনুল হক প্রমুখ।

আলোচনার পর কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগীতা, সংগীত প্রতিযোগীতা, নৃত্যে, পরিবেশন করা হয়। পরে সবার উদ্যোশে গুরুত্বপূর্ণ কথা বলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ জোস্না রানী বিশ্বাস। অনুষ্টানের সার্বিক সহযোগীতায় ছিলেন কলেজের প্রভাষকমন্ডলী এবং ছাত্র-ছাত্রী ও কর্মচারীবৃন্দ প্রমুখ। সবশেষে ফুটবল প্রতিযোগীতা শেষ করে সকল বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করে অনুষ্টান শেষ করেন।