২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ই সফর, ১৪৪৮ হিজরি রোজঃ সোমবার
মধুখালী

কামালদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন জমা দিলেন নৌকা প্রতিকের প্রার্থী চেয়ারম্যান হাবিবুল বাশার

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে যিনি চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষে এবং জনগনের ভোটে আবার বিজয়ের আশায় মধুখালী উপজেলা নির্বাচন কমিশন অফিসার এ.বি.এম আজমল হোসেন এর নিকট নির্বাচন কমিশন অফিসে মঙ্গলবার মনোনয়ন জমা দিলেন তিনি হলেন বর্তমান ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হাবিবুল বাশার।

মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও মধুখালী উপজেলা চেয়ারম্যান উপজেলা ও আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এবং উপজেলা যুবলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ হামিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এম.এম. বাবুল আক্তার, মধুখালী পাবলিক লাইব্রেরীর সহ-সভাপতি মির্জা গোলাম ফারুক, প্রস্তাবকারী, সমর্থনকারী এবং ভোটার , গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ । ইউনিয়নের ভোটরের সাথে কথা বলে জানা যায় তিনি এবার ভোটারের ভালোবাসার বিপুল ভোটে বিজয় লাভ করবেন।