৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ বুধবার
কোড়কদী

কোড়কদি ইউনিয়নে শারদীয় দূর্গাপূজা শেষ

মধুখালী প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় শুক্রবার রাতে ৫দিন ব্যাপী ফরিদপুরের মধুখালী উপজেলার কোড়কদি ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের শেষ হয়ে গেল শারদীয় দূর্গাপূজার উৎসব। জানা যায় কোড়কদি ইউনিয়নে ১৬টি পূজামন্ডবে শারদীয় দূর্গাপূজা অনুষ্টিত হয়েছে। ইউনিয়নের কোন মন্ডবে কোন প্রকার দুর্ঘটনা ঘটেনি। সব সময় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, রাজনতিবিদ, আনসার বাহিনী, গ্রামপুলিশ এবং মধুখালী থানা পুলিশ সব সময় এই আইন শৃংখলা বাহিনী নিয়োজিত ছিলেন। আর কোড়কদি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মুকুল হেসেন রিক্ত তার দলীয় লোকজন এবং পরিষদের সকল ইউ.পি. সদস্যগন নিয়ে ইউনিয়নের ১৬টি পূজামন্ডব পরিদর্শন ও কমিটির এবং সকল হিন্দু ধর্মাবল্বীদের সাথে কুশল বিনিময় করেন যাতে তিনি জনগনের ভোটে কোড়কদি ইউনিয়নের চেয়ারম্যান পদে আবারও বিপুল ভোটে নির্বাচিত হতে পারে।