১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি রোজঃ শুক্রবার
কামারখালী

গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।

গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।

কামারখালী প্রতিনিধিঃ

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে পূর্ব সালামতপুর গ্রামের মৃত জলিল শেখ এর ছেলে ইরান শেখ (৩৫) এর স্ত্রী শারমীন বেগম (২২) শশুরবাড়ী বসত ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে বুধবার সকালে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া যায়। সংবাদ পেয়ে সরেজমিনে গিয়ে সত্যতা পাওয়া যায়। জানা যায় শারমিন এর শাশুরী শারমিনকে ডাকতে এসে দেখেন ঘরে দরজা ভিতরে আটকনো তারপর তার আত্ম চিৎকারে আশে পাশে লোকজন ছুটে এসে দরজা ভেঙ্গে দেখেন গলার ফাঁস নিয়ে ঝুলছে।

এ ব্যপারে মধুখালী থানায় সংবাদ দিলে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রথীন্দ্রনাথ তরফদার, সহ এস. আই. এস.এম. শাহারিয়ার সহ আরো এস. আই. এবং পুলিশ ফোর্স খবর পেয়ে লাশ ময়না তদন্তে ফরিদপুর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে প্রেরন করেন । কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) ও ইউ.পি. সদস্য মোঃ আবুল কালাম (জামাল) সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান এবং পরিবার ও পুলিশ প্রশাসনের সাথে কথা বলেন এবং সান্তনা দেন। মধুখালী থানার এস.আই. এস. এম. শাহারিয়ার’র নিকট মৃতে্যুর ঘটনা জানতে চাইলে তিনি জানান লাশের কোন আলামত পাওয়া যায়নি। তবে প্রকৃত ঘটনা জানা যাবে লাশ ময়না তদন্তের পর। মৃত শারমিনের বাপের বাড়ী বাগাট পরিবারের সাথে কথা বলে জানা যায় বিগত ১ বছর আগে বিবাহ হয়।